মেহেরপুরে ভারতীয় চোরাই ওষুধ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের সদর উপজেলায় অভিযান চালিয়ে ভারত থেকে আনা ১৭ লাখ টাকা মূল্যের ওষুধ আটক করেছে র্যাব। ওষুধগুলো চোরাপথে পাচার হয়ে মেহেরপুর সীমান্ত হয়ে ঢাকা যাচ্ছিল। আজ বৃহস্পতিবার ভোরে র্যাব এই অভিযান চালায়।এলাকাবাসী জানান, আজ ভোরের দিকে র্যাব সদস্যরা সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ইছাখালী গ্রামে আফছেদ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যরা আফছেদ আলীর বাড়ি থেকে তিনটি বস্তা উদ্ধার করে। পরে জানা যায়, ওই বস্তাগুলোতে ১৭টি কার্টন ভর্তি ভারতীয় চোরাই ওষুধ আছে।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) মেহেরপুর ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ গাংনী ক্যাম্প সদস্যরা আফছেদ আলীর বাড়িতে অভিযান চালায়। আফছেদ ১৭টি কার্টনভর্তি ওষুধ তিনটি বস্তায় ভরে ঢাকায় পাচারের প্রস্তুতি নিচ্ছিল। অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে আফছেদ পালিয়ে যায়। পরে তার বাড়ির ভিতর থেকে ওষুধ উদ্ধার করা হয়। আটক ওষুধগুলির মূল্য ১৭ লাখ টাকা। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।