মেহেরপুরে র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার শোলমারি সীমান্ত এলাকায় গতকাল গভীর রাতে মুদ্রা পাচারের সময় তিন ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাব। তাঁদের কাছ থেকে দেড় লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। অপর এক অভিযানে গাংনী উপজেলায় অস্ত্র ও বোমাসহ জিয়াউল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৬) মেহেরপুর ক্যাম্প কমান্ডার লে. সাজ্জাদ রায়হান প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাত দেড়টার দিকে বাংলাদেশ সীমান্তের ভেতরে শোলমারি গ্রামের আবুল কালামের আমবাগানে বসে মুদ্রা পাচারের চেষ্টা করছিল ওই ব্যক্তিরা। এ সময় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলো ভারতের নদীয়া জেলার মরুটিয়া থানার কচুয়াডাঙ্গা গ্রামের তোজামসহ একই থানার জাকির শেখ ও মেছের শেখ। তাঁদের কাছ থেকে দেড় লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয় বলে জানান তিনি।এদিকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে গাংনী উপজেলার গাড়াডোব এলাকায় অভিযান চালিয়ে জিয়াউল হককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গাংনীর চরগোয়াল গ্রাম থেকে দুই রাউন্ড গুলিসহ একটি শুটার গান ও দুটি তাজা বোমা উদ্ধার করা হয়। জিয়াউল গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়ালন গ্রামের আতিয়ার ও হাবিলসহ তিনটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। হত্যাকাণ্ডের পর থেকে সে পলাতক ছিল।