মেহেরপুরে সুজনের জেলা কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক মেহেরপুর জেলা সুজনের সাধারণ সভা ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। সুজনের জেলা সভাপতি রবিউর ইসলাম বাঘার সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে সুজনের মেহেরপুর জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়। সাবেক সভাপতি রবিউল ইসলাম বাঘাকে সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীরকে সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি করা হয়। কমিটির অন্য সদস্য হলেন সহসভাপতি একরামুর আযীম, আবদুুল জাব্বার ও মীর রওশন আলী, সহসম্পাদক সৈয়দ জাকির হোসেন, মাহাবুব চান্দু ও ফজলুর হক, কোষাধাক্ষ মাহাবুবুল হক, নির্বাহী সদস্য রফিকুর রশীদ, তুহিন আরণ্য, আবদুল্লাহ-আল আমিন, শাফিনাজ আরা ইরানী, আবদুুর রশিদ, আল-মামুন, শাশ্বত নিপ্পন, রফিকুর ইসলাম, মোমিনুল হক, আমিনুল ইসলাম, আজিজুল হক, রবিউল ইসলাম, শাহিনুর রহমান, মিজানুর রহমান, আলমগীর হোসেন, মুস্তাফিজুর রহমান, একলাছুর রহমান, রাজু হোসেন, তৌহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, বকুল ও শফিকুল ইসলাম।