মেহেরপুরে ৫টি বোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রাম থেকে র্যাব আজ শুক্রবার পাঁচটি বোমা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।র্যাব-৬-এর মেহেরপুর ক্যাম্পের কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, গাংনীর সাহারবাটি গ্রামে ব্যবসায়ী সাইফুল ইসলামের কাছে সন্ত্রাসীরা মোবাইল ফোনে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা তাঁকে হত্যার হুমকি দিয়ে বলে, তাঁর বাড়ির পাশে বোমা রাখা আছে। ব্যবসায়ী সাইফুল বিষয়টি র্যাবকে জানালে তাঁরা ওই বাড়ির আশপাশসহ গ্রামের কয়েকটি স্থানে তল্লাশি চালায়। র্যাব সাইফুলের বাড়ির পাশের একটি স্থান থেকে পাঁচটি বোমা উদ্ধার করে।