মেহেরপুরের গাংনীতে আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার সহগলপুর গ্রামে মৃত হোসেন আলীর ছেলে আকুর আলীর বাড়ি থেকে চারটি গুলিসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোরে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্য ও গাংনী থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি দল উপজেলার সহগলপুর গ্রামের আকুর আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভেতরে একটি কক্ষের বাইরে লুকিয়ে রাখা চারটি গুলিসহ একটি শাটারগান উদ্ধার করা হয়।গাংনী ক্যাম্পের র‌্যাব কমান্ডার সহকারী পুলিশ কমিশনার (এএসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, অস্ত্র ও গুলি উদ্ধারের সময় বাড়িতে কোনো পুরুষ ছিল না। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান অস্ত্র ও গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।