মেহেরপুরের গাংনীতে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার র‌্যাব চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।মেহেরপুর র‌্যাব-৬-এর ক্যাম্প কমান্ডার শেখ জাহিদুল ইসলাম জানান, গতকাল রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বামুন্দীর বাসস্ট্যান্ড এলাকাসংলগ্ন স্কুল মাঠে অভিযান চালান। সেখানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তিনটি শাটারগান ও একটি পিস্তল উদ্ধার করা হয়। নাশকতা সৃষ্টির জন্য অস্ত্রগুলো কোনো চরমপন্থী সংগঠন বা সন্ত্রাসীরা এনেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।