মেহেরপুরের পুলিশ সুপার প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের পুলিশ সুপার মো. শাহরিয়ারকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। আজ বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। তাঁকে পুলিশ সদর দপ্তরে ক্লোজড করা হয়।পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, ‘শাহরিয়ারের কাজ-কর্মে কিছু ত্রুটি-বিচ্যুতি থাকায় তাঁকে সদর দপ্তরে ক্লোজড করা হয়েছে।’এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সাংসদ জয়নাল আবেদীন এবং গাংনী পৌরসভার মেয়র আলী আহমদ দীর্ঘদিন ধরে শাহরিয়ারকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন। শাহরিয়ারকে প্রত্যাহার করার দাবিতে তাঁরা মেহেরপুরের পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করারও ঘোষণা দিয়েছিলেন।