মেয়র নির্বাচন: মহিউদ্দিন চৌধুরী ২৩১৫৩ ভোট , মনজুর আলম ২১৬৯২ভোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এ বি এম মহিউদ্দিন চৌধুরী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মনজুর আলমের চেয়ে এক হাজার ৬১৪ ভোটে এগিয়ে আছেন। এ পর্যন্ত ৩৩টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে জানা গেছে। মহিউদ্দিন পেয়েছেন ২৩ হাজার ১৫৩ ভোট। মনজুর আলম পেয়েছেন ২১ হাজার ৬৯২ ভোট।সিটি করপোরেশনের অধীন জেলার ১২টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। মহিউদ্দিন পেয়েছেন ৫ হাজার ৯৮৬ ভোট। মনজুর আলম পেয়েছেন ৭ হাজার ৬২১ ভোট।