প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে আজ বৃহস্পতিবার পর্যন্ত মেয়র পদে ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে বর্তমান মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীও রয়েছেন। এ ছাড়া ওয়ার্ড কাউন্সিলর পদে ২১১ জন ও মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৫ জন মনোনয়ন ফরম নিয়েছেন। মহিউদ্দিন চৌধুরী ছাড়া মেয়র পদে অপর যে ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাঁরা হলেন, মেয়রের বিরোধীপক্ষ বলে পরিচিত নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মহানগর কমিটির আহ্বায়ক সোলায়মান আলম শেঠ, এম এ সালাম, এনামুল হক, আফাজ উল্লাহ খান, মো. ইব্রাহিম, জানে আলম, স্বরূপ কুমার চন্দ ও সাইফুদ্দিন আহমেদ।