মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজারজাতকরণ, নিলাম বন্ধে রুল জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালের মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজারজাতকরণ, নিলাম ও বিক্রি বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।জানা যায়, ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন ইউনিট থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিলামে বিক্রি করা হচ্ছে—এ-সংক্রান্ত একটি প্রতিবেদন গত ২০ মে ডেইলি স্টারে প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুব শফিক এবং কে এম হাফিজুল আলম আজ রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি গ্রহণ করে আদালত রুল জারি করেন।মাহবুব শফিক প্রথম আলোকে বলেন, রুল জারির পাশাপাশি আদালত ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে নিলামে ওষুধ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।