মেয়েই এখন সব ঐশ্বরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানপাগল মা বলতে যা বোঝায়, বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন এখন ঠিক তাই। তিনি যেখানেই যান না কেন, মেয়ের প্রয়োজন অনুযায়ী সময় মিলিয়ে নেন। ঐশ্বরিয়ার এক বন্ধু জানান, গত সপ্তাহে ঐশ্বরিয়া ও তাঁর স্বামী অপর বলিউড তারকা অভিষেক তাঁদের পঞ্চম বিবাহবার্ষিকী উদ্যাপন করেন। এ উপলক্ষে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বাইরে খেতে গিয়েছিলেন তাঁরা। তবে মেয়ের খাওয়ার সময়ের ঠিক আগেই বাড়ি ফেরেন দুজন, যাতে সময়মতো বাড়ি ফেরা যায়, এ জন্য বাড়ির খুব বেশি দূরে যাননি তাঁরা। এর আগে বিবাহবার্ষিকী উদ্যাপনে বিদেশে গিয়েছিলেন তাঁরা দুজন। এবারই এর ব্যতিক্রম ঘটল। টিএনএন।