মেয়েকে ‘আউডি এ এইট’ উপহার দিলেন অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি দেড় কোটি রুপি খরচ করে মেয়ে আরাধ্য বচ্চনকে একটি চমত্কার গাড়ি উপহার দিয়েছেন বাবা অভিষেক বচ্চন। আরাধ্যর জন্য অনেক ভেবে-চিন্তে বিশ্বের নামি প্রতিষ্ঠানের গাড়িই পছন্দ করেছেন তিনি।আরাধ্যকে বাবা অভিষেকের উপহার দেওয়া গাড়িটি হচ্ছে আউডি এ এইট। অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্য, আউডি—এ চারটি নামেরই আদ্যাক্ষর ইংরেজি বর্ণমালার ‘এ’ দিয়ে শুরু। ‘এ’ আদ্যাক্ষরে নাম শুরু হয়েছে অমিতাভ বচ্চনেরও। বচ্চন পরিবারে একই মডেলের আরেকটি গাড়ি থাকা সত্ত্বেও মূলত এ বিষয়টি মাথায় রেখেই অভিষেক আউডি গাড়িটি কিনেছেন। এক খবরে এমনটিই জানিয়েছে জি নিউজ।শুরু থেকেই আরাধ্য বচ্চনকে নিয়ে কৌতূহলের অন্ত ছিল না। সে দেখতে কেমন, তার নাম কী রাখা হবে, তার ছবি জনসমক্ষে কবে প্রকাশ করা হবে—বরাবরই এমন নানা প্রশ্ন উঁকি দিয়েছে সবার মনে। মাত্র চার মাসে যেভাবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আরাধ্য, তেমনটা সম্ভবত ভারতীয় আর কোনো শিশুর বেলায় ঘটেনি। সেই ছোট্ট ‘রাজকন্যা’র জন্যই দেড় কোটি রুপি খরচা করে ‘অউডি এ এইট’ মডেলের বিলাসবহুল গাড়ি কিনেছেন অভিষেক।বচ্চনপরিবারের ‘আউডি এ এইট’ গাড়িতে চেপেই হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছিল আরাধ্য। এবার নিজেই একই ব্র্যান্ডের নতুন একটি গাড়ির মালিক হয়ে গেল সে। মাত্র চার মাস বয়সে দেড় কোটি রুপি দামের গাড়ির মালিক যে মেয়ে, তাকে কী রাজকন্যা না বলে কি পারা যায়? একেই বুঝি বলে রাজভাগ্য!