মেয়েদের উত্ত্যক্ত করলেই তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের পথে বা অন্য কোনোভাবে মেয়েদের উত্ত্যক্ত করলেই তাকে আইনের হাতে তুলে দিতে হবে। এসব ঘৃণিত বখাটেদের সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে।আজ মঙ্গলবার সচিবালয়ে ‘বখাটেদের উৎপাত প্রতিরোধ’ বিষয়ক এক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।এর আগে বৈঠকে মন্ত্রী বলেন, মেয়েদের যাতায়াত নির্বিঘ্ন করতে সর্বস্তরে জনমত গড়ে গণজাগরণ সৃষ্টি করতে হবে। প্রতিটি স্কুল-কলেজে পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে প্রতিরোধ গঠন করতে হবে। এ কমিটি সভা-সমাবেশ করা, পোস্টার-লিফলেট ও শোভাযাত্রাসহ নানা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করবে।নুরুল ইসলাম নাহিদ বলেন, যেখানেই বখাটেদের দেখা যাবে, সেখানেই প্রতিরোধ সৃষ্টি করতে হবে। এসব অসামাজিক মানুষের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করতে হবে। তিনি রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, এনজিও এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে এ বিষয়ে যোগ্য ভূমিকা রাখতে অনুরোধ জানান।সভায় অন্যান্যের মধ্যে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. মো আখতারুজ্জামান, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরাসহ অনেকেই উপস্থিত ছিলেন।