মেয়েদের উত্ত্যক্তকারীদের ধরতে ভ্র্যাম্যমাণ আদালত গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সব শিক্ষাপ্রতিষ্ঠান ও বিপণিবিতানের সামনে মেয়েদের উত্ত্যক্তকারীদের ধরতে ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করবে সরকার। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও বিপণিবিতানের সামনের অবৈধ স্থাপনাও উচ্ছেদ করবে এ আদালত। কাল শুক্রবার থেকে এ আদালতের অভিযান কার্যক্রম শুরু হবে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান ঢাকা বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এ কথা জানান।ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আজ বিকেলে অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার খন্দকার শওকত হোসেন। বৈঠকে ঢাকা বিভাগের সব জেলা প্রশাসক ও উপজেলা চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।