মেয়েদের মধ্যে আত্মঘাতী প্রবণতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী ১৫ থেকে ২৪ বছর বয়সী মেয়েদের মধ্যে আত্মঘাতী প্রবণতা বাড়ছে। এ প্রবণতার ওপর জনসংখ্যাভিত্তিক প্রথম গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।চিকিত্সাবিষয়ক বিখ্যাত ল্যানসেট জার্নালে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়, বৈশ্বিকভাবেই আত্মঘাতী প্রবণতা একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ১৫-২৪ বছর বয়সী মেয়েদের মধ্যে এ সমস্যার হার আশঙ্কাজনক হারে বাড়ছবয়ঃসন্ধিকালে নিজের শরীর কাটা, জ্বালানো, বিষ প্রয়োগ ইত্যাদি প্রবণতা আত্মঘাতের প্রধান লক্ষণ।ভারতের ইনস্টিটিউট অব হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড অ্যালাইড সায়েন্সের মনোরোগ চিকিত্সা বিভাগের প্রধান প্রধান ডা. নিমেস দেশাই এই গবেষণা প্রতিবেদনের সঙ্গে সহমত পোষণ করেছেন। তিনি বলেন, ‘জেন্ডার ভূমিকা পরিবর্তন হচ্ছে। নারীরা অধিক হারে কর্মসংস্থানে যুক্ত হচ্ছে। বেশি বেশি অর্থনৈতিক ও ব্যক্তিগত স্বাধীনতা দাবি এবং উপভোগ করছে। এসবের পাশাপাশি তাদের মধ্যে হতাশাও বাড়ছে। যা তারা প্রকাশ করতে পারছে না। এটাকে আমরা ব্যক্তিত্ব বিশৃঙ্খলা বলতে পারি, মানসিক অসুসস্থতা নয়।’ডা. নিমেস দেশাই আরও বলেন, ‘কিশোরদের মধ্যে আত্মঘাতের প্রবণতা খুবই সাধারণ। এর মূলে রয়েছে সমাজ পরিবর্তন। তাদের মধ্যে চাপ বাড়ছে, কিন্তু তাদের প্রতি সামাজিক সমর্থন কমছে। ভারতেও এ ধরনের আত্মঘাত বাড়ছে।’১৯৯২ সালে থেকে ২০০৮ সাল পর্যন্ত তরুণ জনগোষ্ঠীর ওপর এ গবেষণা পরিচালিত হয়। ১৯৯২-৯৩ সালে এ তরুণদের বয়স ছিল ১৫ বছর এবং ২০০৮ সালে চূড়ান্ত পর্যবেক্ষণের সময় তাদের বয়স ছিল ২৯ বছর। গবেষণার পর্যবেক্ষণে বলা হয়, ছেলেদের তুলনায় মেয়েদের আত্মঘাতের ঝুঁকি বৃদ্ধির হার ৬০ শতাংশ।