মেয়েদের শ্যাম্পু পুরুষের জন্য নয়: হিটলার (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডলফ হিটলারকে নিয়ে আলোচনা, সমালোচনা, তর্ক-বিতর্কের শেষ নেই। অনেকের কাছে তিনি মহানায়ক আবার অনেকের কাছে খলনায়ক। গণমাধ্যমে হিটলারকে উপস্থাপনও করা হয়েছে বিভিন্নভাবে। তবে এবার হিটলারকে ব্যবহার করা হয়েছে তুরস্কের একটি বিজ্ঞাপনচিত্রে। পুরুষদের একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে দেখানো হয়েছে হিটলারকে।বিজ্ঞাপনে দেখা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বিয়োম্যান শ্যাম্পু কেনার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছেন। বিজ্ঞাপনে শ্যাম্পু সম্পর্কে হিটলারকে বলতে শোনা যায়, ‘এই শ্যাম্পু শতভাগ পুরুষদের।’ তিনি বলেন, ‘যদি তুমি মেয়েদের পোশাক না পরো, তাহলে তোমার মেয়েদের শ্যাম্পুও ব্যবহার করা উচিত নয়।’দ্য সান পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ১২ সেকেন্ডর ওই বিজ্ঞাপনচিত্রে হিটলারকে দেখানোর ফলে বিশ্বব্যাপী ইহুদিদের মধ্যে বিতর্কের ঝড় উঠেছে। তারা অবিলম্বে বিজ্ঞাপনটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। মার্কিন সংস্থা অ্যান্টি ডিমেফেশন লিগ বলেছে, এই বিজ্ঞাপন প্রচার করা আহাম্মকি ছাড়া আর কিছু নয়। তবে বিজ্ঞাপনটির পরিচালক আব্রাহাম এইচ ফক্সম্যান জানান, এটি খুবই খারাপ ধরনের বাণিজ্যিক কৌশল। ক্রেতাকে আকর্ষণ করতে হিটলারকে দিয়ে এ ধরনের বিজ্ঞাপনচিত্র বানানো একেবারেই ঠিক না বলে মন্তব্য করেন তিনি। আব্রাহাম আরও জানান, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞে ক্ষতিগ্রস্তদের জন্য অবমাননাকর। তুরস্কের ইহুদি সম্প্রদায় জানায়, বিজ্ঞাপনচিত্রে নািসদের ব্যবহার একেবারেই ঠিক নয়। আব্রাহাম বলেন, বিজ্ঞাপনচিত্রে হিটলারকে ব্যবহার করাও খুবই অগ্রহণযোগ্য।