মেয়েদের স্কুলের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটেদের উৎপাত বন্ধ করতে মেয়েদের স্কুলগুলোর সামনে আজ সোমবার থেকে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকেএ তথ্য জানান। স্বরাষ্ট্রসচিব গতকাল রোববার প্রথম আলোকে জানিয়েছিলেন, ‘সম্প্রতি মেয়েদের স্কুলের সামনে বখাটেদের উৎপাত বেড়ে গেছে। বিশেষ করে বনশ্রীতে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। সে কারণেই সোমবার থেকে সবগুলো স্কুলের সামনে সাদা পোশাকে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ কেউ স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও স্বরাষ্ট্রসচিব হুঁশিয়ার করে দেন।প্রসঙ্গত, গত শনিবার রাজধানীর রামপুরার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুলের ছাত্রী ইলোরা বখাটের উৎপাতে অতিষ্ঠ হয়ে বিষপানে আত্মহত্যা করে। দেশে সম্প্রতি বখাটেদের অত্যাচারের জেরে কয়েকটি আলোচিত আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ সমস্যার কারণে ছাত্রীদের একটি অংশ এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান ছেড়ে দিতে বাধ্য হয়।