মেয়ের জন্য নাম চেয়েছেন অভিষেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক বচ্চন বাবা হয়েছেন এটা এখন পুরোনো খবর। মুম্বাইয়ের সেভেন হিল হাসপাতালে ১৭ নভেম্বর ঐশ্বরিয়া রাই এ সন্তানের জন্ম দেন। এর পর থেকেই বচ্চন পরিবার সবার কাছ থেকে পাচ্ছেন শুভেচ্ছা বার্তা। এখন পর্যন্ত এসেছে প্রায় আট লাখ শুভেচ্ছা বার্তা।কিন্তু নতুন খবর হলো বচ্চন পরিবারের এই নতুন অতিথির জন্য নাম চেয়েছেন অভিষেক বচ্চন। টুইটারে এক বার্তায় এ নাম চাওয়া হয়েছে। তবে টুইটারে বলা হয়েছে, নামের শুরুটা হতে হবে ইংরেজি ‘এ’ অক্ষর দিয়ে। টাইমস অব ইন্ডিয়া।