মেয়ের জন্য মাদক ছাড়লেন ম্যাকার্টনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত ৬৯ বছর বয়সে এসে তাহলে সুমতি হলো বিটলস তারকা স্যার র! কন্যা বিয়েত্রিচের মুখের দিকে তাকিয়ে সম্প্রতি গাঁজা খাওয়া ছেড়ে দিয়েছেন বলেই নিশ্চিত করেছেন বর্ষীয়ান এই বিটলস তারকা।এ প্রসঙ্গে রোলিং স্টোনস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে পল বলেছেন, ‘অনেক হয়েছে, আর নয়। গাঁজার ধোঁয়াকে বিদায় দিয়ে দিলাম। কন্যা বিয়েত্রিচের প্রতি দায়িত্ববোধ থেকেই এটা করলাম।’গত বছর ধনাঢ্য ব্যবসায়ী ন্যান্সি শেভেলকে বিয়ে করেছেন পল। পুরো পেশাজীবন জুড়েই মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন ব্রিটিশ এই সংগীতশিল্পী।বিটলসের এই প্রখ্যাত গায়ক ১৯৮০ সালে জাপানে একবার গাঁজাসহ গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় কোকেন এবং হিরোইন সেবনের কথাও অকপটে স্বীকার করেছিলেন তিনি।