মেয়ের জন্য মায়ের দেওয়া জুতো জমিয়েছেন হ্যালি বেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েকে দেবেন বলে মায়ের কিনে দেওয়া জুতো সযত্নে রেখে দিয়েছিলেন হলিউডের অভিনেত্রী হ্যালি বেরি। বেরির মেয়ে নাহলার বয়স এখন চার। মায়ের দেওয়া সেই জুতোগুলো একদিন নাহলাকে দেবেন বলেই সম্প্রতি জানিয়েছেন ‘ডাই অ্যানাদার ডে’খ্যাত ৪৫ বছর বয়সী এই তারকা।এ প্রসঙ্গে বেরির উদ্ধৃতি দিয়ে কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, ‘আমি মনে করি, কিছু সময় পরপর জুতার ফ্যাশন ফিরে ফিরে আসে। সত্তরের দশকে মা আমাকে যে জুতোগুলো দিয়েছিলেন, সেগুলো বছর কয়েক আগেও আমি পরেছি। এখন সেই জুতোগুলো আমি আমার মেয়ের জন্য রেখে দিয়েছি। এই মুহূর্তে হয়তো সেগুলো হাল ফ্যাশনের জুতো নয় কিন্তু আমি নিশ্চিত ভবিষ্যতে সেগুলোই আবার ফ্যাশনের অংশ হিসেবে ফিরে আসবে। আর তখন আমার মেয়ে সেগুলো পরবে।’এদিকে জুতো কেনার নেশার কথা অকপটেই স্বীকার করে নিয়েছেন বেরি। এরই মধ্যেই অন্তত হাজার জোড়া জুতার মালিক হয়েছেন তিনি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘নিত্যনতুন জুতা কেনার প্রতি আমার বিশেষ দুর্বলতা বা আসক্তি রয়েছে। আমার অন্তত হাজার জোড়া জুতা রয়েছে। আলাদা একটি ঘরে সযত্নে বাক্সবন্দী করে সেগুলো রেখে দিয়েছি। প্রতিটি বাক্সের ওপর ভেতরের জুতোর ছবি টেপ দিয়ে সেঁটে দিয়েছি, যাতে করে সহজেই জুতোগুলো চিনতে পারি।’