মেয়ের জন্য স্কেটিং চত্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম ক্রুজ-কেট হোমস-তনয়া সুরির কথা কে না জানে! বিশেষ করে, ছোট্ট এ মেয়েটির স্টাইলিশ জীবনযাপন অনেকের কাছেই চোখে ধরার মতো। এ ক্ষেত্রে মা-বাবার প্রচ্ছন্ন উৎসাহও আছে বৈকি। এবার মেয়ে সুরির জন্য টম আস্ত একটা স্কেটিং চত্বরই ভাড়া করে ফেললেন। নিউইয়র্কের রকফেলার সেন্টারের এ চত্বরটি টম ভাড়া নিলেন পুরো শীতকালের জন্য। বিনিময়ে গুনেছেন পাঁচ হাজার ডলার। পিটিআই।