মেয়ের শিরশ্ছেদ করলেন বাবা
মেয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত—এ অভিযোগে বাবা শিরশ্ছেদ করেছেন মেয়ের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের প্রত্যন্ত দুঙ্গার জি কা গুরহা গ্রামে।আজ মঙ্গলবার রাজস্থানের পুলিশ জানায়, মার্বেল খনির শ্রমিক ওঘাদ সিং তলোয়ার দিয়ে তাঁর ২২ বছর বয়সী মেয়ে মঞ্জুর শিরশ্ছেদ করেন। তিন বছর আগে মঞ্জুর বিয়ে হলেও পরে স্বামীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে যায়।রাজ্যের রাজধানী জয়পুর থেকে ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত রাজসামান্ড জেলার পুলিশ সুপার রাহুল কেতকি বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি তাঁর মেয়ের বিবাহ-বহির্ভূত সম্পর্কের কারণে মানসিক অশান্তিতে ভুগছিলেন। তাই তিনি এ হত্যাকাণ্ড ঘটান।’ওঘাদ সিং গত রোববার সন্ধ্যায় এক হাতে তাঁর মেয়ের কাটা মাথা ও অন্য হাতে রক্তমাখা তলোয়ার নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এ সময় তাঁর এক প্রতিবেশী তাঁকে বুঝিয়ে আত্মসমর্পণে রাজি করান।স্বীকারোক্তিতে ওঘাদ সিং পুলিশকে জানান, তিনি তাঁর মেয়েকে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ত্যাগ করে বাড়িতে থাকার জন্য বারবার অনুরোধ জানান। তাই মেয়ের হত্যার জন্য তাঁর মনে কোনো অনুশোচনা নেই।ওঘাদ সিং পুলিশ কর্মকর্তাদের আরও জানিয়েছে, তাঁর মেয়ে ‘সমাজের সামনে তাঁকে অপমান করায়’ রাগের মাথায় তিনি এ হত্যাকাণ্ড ঘটান। ওয়েবসাইট।