মেয়েশিশুদের পাশে রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি সংরক্ষণের ব্যাপারে এরই মধ্যে সচেতনতামূলক কর্মকাণ্ডে শামিল হয়েছেন রণবীর কাপুর। এবার তাঁর কণ্ঠ সোচ্চার মেয়েশিশুদের অধিকার প্রতিষ্ঠায়। বলিউডের এই তারকা ভারতীয় নাগরিকদের এভাবে সচেতন করে তুলছেন শাবানা আজমির পাশে দাঁড়িয়ে। শাবানা আজমির বেসরকারি সংস্থা ‘মিজওয়ান ওয়েলফেয়ার সোসাইটির’ হয়ে এ কাজগুলো করছেন তাঁরা। সংস্থাটির শুভেচ্ছাদূতও হয়েছেন রণবীর। রকস্টারখ্যাত এই তারকা বললেন, ‘শাবানা আজমি যেমনটা বলেন, একজন অভিনয়শিল্পীর কথা অনেকেই শোনে। আমি মনে করি, ভারতের প্রতিটি পরিবারে মেয়েশিশুর অধিকার নিশ্চিত হবে। তাদের অগ্রাধিকার দেওয়া হবে সব ক্ষেত্রে।’ আইএএনএস।