মেয়েশিশুদের পাশে রবার্ট প্যাটিনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিয়েতনামের মেয়েশিশুদের শিক্ষায় সহায়তা করতে এগিয়ে এসেছেন হলিউড তারকা রবার্ট প্যাটিনসন। ১৭ নভেম্বর তাঁর ব্যক্তিগত উদ্যোগে লস অ্যাঞ্জেলেসে প্রদর্শিত হবে দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন ছবির প্রথম পর্ব। এই প্রদর্শন থেকে যে আয় হবে, সবই তিনি দেবেন ‘গো ক্যাম্পেইন’ নামের একটি প্রতিষ্ঠানকে। ভিয়েতনামে পিএজিই নামের একটি প্রতিষ্ঠানের সহায়তায় অর্থ জোগাড় করছে তারা। প্রতিষ্ঠানটি চালান ভিয়েতনামি ভিক্ষুরা। মেয়েশিশুদের শিক্ষায় অবদান রাখছেন তাঁরা। প্যাটিনসনের দান করা অর্থ এসব শিশুর জন্য একটি বাড়ি নির্মাণে ব্যয় হবে। গত বছর একই ছবির সেট পরিদর্শনের সুযোগ দিয়ে প্যাটিনসন ৮০ হাজার মার্কিন ডলার পেয়েছিলেন। এ অর্থও দাতব্য খাতে দান করেন তিনি। ওয়েবসাইট।