মোজাহার আলী প্রধানের সংসদ সদস্যপদ বাতিল চেয়ে উকিল নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট-১ আসনের সাংসদ মোজাহার আলী প্রধানের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে স্পিকার, প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচজনকে উকিল নোটিশ দিয়েছেন এক ব্যক্তি। নোটিশে সাংসদের বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।ওই আসনের ভোটার আবু সাইদ মো. খসরুজ্জামানের পক্ষে আজ বৃহস্পতিবার নোটিশটি পাঠান আইনজীবী মনজিল মোরসেদ। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে মোজাহার আলী প্রধানের সংসদ সদস্যপদ বাতিলের অনুরোধ জানানো হয়েছে। নয়তো আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সচিব, সংসদ সচিবালয়ের সচিব ও নির্বাচন কমিশনের সচিবকে এই নোটিশ দেওয়া হয়েছে।নোটিশে বলা হয়েছে, মোজাহার আলী প্রধান জয়পুরহাট শহরে তাঁর একটি বাড়ি থাকার তথ্য হলফনামায় উল্লেখ করেছেন। অথচ তাঁর বাড়ি রয়েছে পৌরসভার ৫৯৪, ৫১৭, ৪৪৯ ও ৪৮৯ নম্বর হোল্ডিংয়ে।