মোটরবাইক চালাতে পারবেন সৌদি নারীরা
সৌদি আরবের নারীরা এখন থেকে মোটরসাইকেল ও বাইসাইকেল চালাতে পারবেন। তবে কেবল সংরক্ষিত ও বিনোদনের স্থানগুলোতে তাঁরা এ সুবিধা পাবেন।শরিয়া পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় দৈনিক ‘আল ইয়াউম’ জানায়, পার্ক ও বিনোদনের স্থানগুলোতে সৌদি নারীরা বাইক চালাতে পারবেন। তবে এ সময় তাঁদের সঙ্গে একজন পুরুষ আত্মীয় থাকা বাধ্যতামূলক। একই সঙ্গে তাঁদের আপাদমস্তক বোরখায় ঢাকা থাকতে হবে।সৌদি আরবে ইসলামের কট্টরপন্থী ধারা অনুসরণ করা হয়। সেখানে নারীদের গাড়ির চালক হওয়ার ওপর নিষেধাজ্ঞা আছে। এ ছাড়া, প্রকাশ্যে নারীদের মোটরসাইকেল কিংবা বাইসাইকেল চালানোও নিষিদ্ধ। তবে কী কারণে বাইক চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো সে ব্যাপারে কিছু জানানো হয়নি।পত্রিকাটি ওই পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আরও জানায়, নারীরা বাইককে যানবাহন হিসেবে ব্যবহার করতে পারবেন না। তাঁরা কেবল বিনোদনের জন্য বাইক চালাবেন। হয়রানি এড়াতে পুরুষদের সমাগমস্থলে তাঁদের যাওয়া উচিত নয়।