মোটরসাইকেলের জন্য ড্রাইভার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘চৈতা পাগল’। এটি লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। নাটকে অভিনয় করছেন মিশু। কথা হলো তাঁর সঙ্গে।আপনার মুঠোফোনটি কয়েক দিন বন্ধ পেয়েছি। দেশের বাইরে কোথাও গিয়েছিলেন?হ্যাঁ, ব্যাংককে গিয়েছিলাম। ব্যাংককের কোসামুই দ্বীপে হা ডু ডু নাটকের শুটিং করে এসেছি। নাটকটি পরিচালনা করছেন সকাল আহমেদ ও রায়হান খান। মোট ১৪ দিন ছিলাম ওখানে। যেহেতু ওটা একটা দ্বীপ, তাই গরমও ছিল একটু বেশি। এর মধ্যেই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুটিং করেছি। রোদে থাকতে থাকতে একেবারে শুঁটকি হয়ে গেছি।‘চৈতা পাগল’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।এই নাটকে কাজের প্রতিটি মুহূর্তই আমরা দারুণ উপভোগ করি। আমি ইউপি চেয়ারম্যানের ছেলে। মোটরসাইকেল আছে। কিন্তু আমি চালাতে পারি না। এতে করে চেয়ারম্যানের ছেলের ভাবটা সে রকম প্রকাশ পাচ্ছে না। এরপর পরিচালক এই মোটরসাইকেলের জন্য একজন ড্রাইভার নিয়োগ দিলেন। আবার সোহেল খান আমার বাবা। তাঁর ও সিদ্দিকের সঙ্গে আমার অনেক দৃশ্য। নাটকের সংলাপগুলো নোয়াখালীর আঞ্চলিক ভাষায়। কিন্তু শট দিতে গিয়ে বেশির ভাগ সময় সোহেল খান তা ভুলে গিয়ে ধামরাইয়ের, আর সিদ্দিক ঢাকার ভাষায় সংলাপ বলতে শুরু করেন। এ নিয়ে অনেক হাসাহাসি হয়।আজ তো এনটিভিতে ‘গ্র্যাজুয়েট’ নাটকটিও দেখানো হবে।নাটকে এবারই প্রথম জাহিদ হাসানের সঙ্গে কাজ করেছি। কিছুদিন আগে আমরা শুটিং করতে গিয়েছিলাম কুমিল্লা ক্লাবে। কাজ শেষ হওয়ার পর রাতে ক্লাবের কর্মকর্তারা অনুষ্ঠানের আয়োজন করেন। পুরো ব্যাপারটি খুব ভালো লেগেছে।আপনি তো এর আগে ইফতেখার ফাহমির ‘হাউজফুল’ ধারাবাহিকে কাজ করেছিলেন। এবার ‘ফিফটি ফিফটি’ করছেন। কেমন লাগছে?যেহেতু আমি একই পরিচালকের পরপর দুটি ধারাবাহিকে কাজ করছি, দুটি চরিত্রই যেন একই রকম হয়ে না যায়, এ ব্যাপারে বেশি খেয়াল রাখতে হয়েছে। ভিন্নতা আনার জন্য কাজের শুরুর দিকে দুই মাস আমি দাড়ি রেখেছিলাম।এখন আর কোন কোন ধারাবাহিক দেখানো হচ্ছে?এটিএন বাংলায় আমাদের সংসার, বাংলাভিশনে চন্দ্রবিন্দু এবং আরটিভিতে পড়শি বাড়ি ও শিয়াল পণ্ডিত নাটক দেখানো হচ্ছে। এর মধ্যে চন্দ্রবিন্দু নাটকে আমি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির চরিত্রে অভিনয় করেছি। একটু কঠিন, তার পরও চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।