মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ে আজ রোববার মোটরসাইকেলের ধাক্কায় হামিদুর রহমান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী সাকিব ইসলাম বলেন, আজ বেলা দুইটার দিকে হামিদুর রহমান আগারগাঁওয়ে আইডিবি ভবনের সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নাজির হোসেন (৩২) ও মোটরসাইকেলের চালক মো. বাশার (২৪) রাস্তায় ছিটকে পড়ে আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক হামিদুরকে মৃত ঘোষণা করেন।শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) নূরুল হক প্রথম আলোকে জানান, মোটরসাইকেলটি আটক করা হয়েছে। হামিদুর রহমান মতিঝিলে কম্পিউটার সামগ্রীর ব্যবসা করতেন। তাঁর গ্রামের বাড়ি নওগাঁ।