মোদিকে নিয়ে কৌতুকের এমন পরিণতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৌতুক করার পরিণতি এমন কঠোর হবে তা হয়তো কল্পনাও করতে পারেননি ভারতের গুজরাট রাজ্যের পণ্ডিত দীনদয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আশিস সরকার। আর এর জন্য তাঁকে আদালত পর্যন্ত যেতে হয়েছে। কারণ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দুই বছর ধরে তাঁর ইনক্রিমেন্ট বন্ধ করে রেখেছে।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ঘটনার সূত্রপাত ঘটে ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ওই বিশ্ববিদ্যালয় সফর উপলক্ষে। গত বছরের ২৪ মার্চ নরেন্দ্র মোদির বিশ্ববিদ্যালয়ে সফর উপলক্ষে কর্তৃপক্ষ আগের দিন লাল গালিচা বিছিয়ে রাখে। কিন্তু আশিস সরকার মুখ্যমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে আসার বিষয়টি জানতেন না। আগের দিন তিনি দেখেন লাল গালিচায় একটি কুকুর শুয়ে আছে। তিনি সঙ্গে সঙ্গে কুকুরের একটি ছবি তুলে রাখেন। আর এই মজার দৃশ্যের ছবি তিনি তাঁর সহকর্মী ও শিক্ষার্থীদের দেখান এবং এ নিয়ে কৌতুক করেন। একপর্যায়ে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। এরপর স্পর্শকাতর স্থানের ছবি তোলার জন্য আশিস সরকারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়।আশিস সরকারের আইনজীবী উত্পল বোড়া আদালতকে বলেন, তাঁর মক্কেল আশিস সরকার ওই স্থান যে স্পর্শকাতর, সে সম্পর্কে জানতেন না। তাই তিনি ছবি তুলেছিলেন। তিনি আরও বলেন, আশিস সরকারকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। এবং কর্তৃপক্ষ দুই বছর ধরে তাঁর ইনক্রিমেন্ট বন্ধ রেখেছে।এ ঘটনায় আশিস সরকার গত বছরের আগস্ট মাসে উচ্চ আদালতে আবেদন করেন। এতে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে পদোন্নতি দিতে চাচ্ছে না বলে তাঁর বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নিয়েছে। বিচারপতি আর এম ছায়া গত বৃহস্পতিবার তাঁর আবেদন মঞ্জুর করেন এবং এ বিষয়ে চূড়ান্ত শুনানি হবে বলে জানান।