মোদিকে সমর্থন নয়: মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাঁর দল কখনোই বিজেপির নেতা নরেন্দ্র মোদিকে সমর্থন দেবে না। বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়, গতকাল শুক্রবার বীরভূম জেলার রামপুরহাটে পঞ্চায়েত নির্বাচনী সমাবেশে মমতা এ কথা বলেন।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা নরেন্দ্র মোদিকে সমর্থন করি না। ভবিষ্যতেও করব না।’ কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের কড়া সমালোচনা করে মমতা বলেন, ইউপিএ ১০ বছর ধরে ক্ষমতায় আছে। এ সময়ে তারা নরেন্দ্র মোদির বিষয়ে কিছুই বলেনি। এখন নির্বাচন যত ঘনিয়ে আসছে, তারা মোদিকে তত আক্রমণ করছে। কংগ্রেস ও বিজেপি সমঝোতার খেলায় ব্যস্ত।এর এক দিন আগে বৃহস্পতিবার বিজেপি ও কংগ্রেসকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলে আখ্যায়িত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পাওয়ার জন্য সিপিআই (এম) সমঝোতার রাজনীতি করে বলে দাবি করেন তিনি।