মোদির প্রশংসা অস্বীকার করলেন মেহবুবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের সভায় গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা বা তাঁকে সমর্থন দিয়েছেন বলে যে দাবি করা হয়েছে, তা অস্বীকার করেছেন জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডেপি) প্রেসিডেন্ট মেহবুবা মুফতি। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা বলা হয়।আহমেদাবাদে নরেন্দ্র মোদি তাঁর তিন দিনের ‘সদ্ভাবনা’ অনশন ভঙ্গের পর সুষমা স্বরাজ এক বক্তব্যে দাবি করেন, মেহবুবা মুফতি দিল্লিতে ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের সভায় মোদির প্রশংসা করেন।লোকসভায় বিরোধী দলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, মেহবুবার এক বন্ধু সম্প্রতি গুজরাটের মুখ্যমন্ত্রীর কাছে সহায়তা চেয়েছেন এবং মুখ্যমন্ত্রী তাঁকে সেই সহায়তাও দিয়েছেন।বিজেপির নেতা সুষমা বলেন, মেহবুবার এক মুসলমান বন্ধু গুজরাটে বিনিয়োগ করার আবেদন জানান এবং সবাইকে অবাক করে দিয়ে খুব দ্রুত সে আবেদন মঞ্জুর হয়ে যায়। মোদির সঙ্গে দেখা করার আধা ঘণ্টার মধ্যে তা হয়েছে।মেহবুবা সুষমার অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমি কখনই মোদির প্রশংসা বা মোদির অনুগ্রহ পাওয়ার জন্য তাঁর কাছে কোনো ব্যবসায়ীকে পাঠাইনি। এর সবই বাজে কথা।’এদিকে মেহবুবার অভিযোগ অস্বীকার করার বিষয়টিতে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ব্যাপক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রী তাঁর টুইটারে বলেছেন, ‘মেহবুবার মোদি-স্তুতিতে তিনি অবাক হননি, তিনি (মেহবুবা) যাকে পছন্দ করেন, তাঁর প্রশংসা করতেই পারেন। কিন্তু আমি অবাক হয়েছি, তাঁর দেওয়া বক্তব্য সবাই শুনেছে জেনেও তিনি কীভাবে এ কথা অস্বীকার করেন।’আহমেদাবাদে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের প্রচারণায় নরেন্দ্র মোদি তিন দিনব্যাপী ‘সদ্ভাবনা’ উপবাস পালন করেন।