মোদির মন্ত্রীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুজরাটের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদির মন্ত্রিসভার পানিসম্পদমন্ত্রী বাবু বোখারিয়াসহ অপর তিনজনকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত।আজ শনিবার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অন্যের মালিকানাধীন খনি থেকে অবৈধভাবে চুনাপাথর আহরণের দায়ে এই চারজনকে ওই দণ্ডাদেশ দিয়েছেন আদালত। দণ্ড পাওয়া অপর তিনজন হলেন সাবেক সাংসদ ভারত ওদেদারা, বিমা দুলা ও লক্ষ্মী দুলা।