মোনালিসার খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত ছবি ‘মোনালিসা’র মডেল কে ছিলেন—পাঁচ শতাব্দীরও বেশি সময় ধরে চলা এই প্রশ্নের উত্তর খুঁজতে কাজ শুরু করেছেন গবেষকেরা। একটি বিশেষজ্ঞ দল বিশেষ রাডার নিয়ে চলতি সপ্তাহেই এই কাজ শুরু করেছে। ইতালির ফ্লোরেন্স শহরের ধ্বংসপ্রাপ্ত একটি আবাসস্থলে ওই নারী মডেলের খোঁজ চলছে। গবেষকদের ধারণা, ধ্বংসপ্রাপ্ত ওই আবাসস্থলের কোথাও ওই মডেলকে ষোলো শতকে সমাহিত করা হয়েছে। গবেষকেরা আশা করছেন, মডেলের মাথার খুলি পাওয়া গেলে তাঁর মুখাবয়ব তৈরি করা সম্ভব হবে। রয়টার্স।