মোবাইল কোর্ট কার্যক্রম ২ মাস অব্যাহত রাখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যে ভেজাল প্রতিরোধে দুই মাস মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মোবাইল কোর্টের চাহিদামতো পুলিশ ফোর্স দেওয়ার জন্য আইজিপি, র‌্যাবের ডিজি ও পুলিশ কমিশনারকে আদালত নির্দেশ দিয়েছেন।মোবাইল কোর্ট চালু রেখে খাদ্যে ভেজাল রোধ ও মূল্যবৃদ্ধি রোধে নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।পাশাপাশি ভেজাল প্রতিরোধ ও বেআইনিভাবে মূল্যবৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন। তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্য, শিল্প ও বাণিজ্যসচিব, আইজিপি ও পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।ভেজাল মিশ্রণের কাজে দায়ীদের বিরুদ্ধে যাতে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয় সে সম্পর্কে আইজিপিকে নিশ্চিত হতে বলা হয়েছে।আদালতে রিট আবেদনকারীর পক্ষে মনজিল মোরশেদ ও সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার মামলাটি পরিচালনা করেন।