মোবারকের দুই ছেলের বিরুদ্ধে নতুন অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দেহজনক গোপন ব্যবসার অভিযোগে নতুন করে বিচারের মুখোমুখি হবেন মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের দুই ছেলে গামাল ও আলা মোবারক। দেশটির প্রধান আইনজীবীর বরাত দিয়ে গতকাল বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।প্রধান আইনজীবীর এক বিবৃতিতে জানান, গামাল, আলাসহ আরও সাতজনকে স্টক মার্কেট ও কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি আদালতে পাঠানো হয়েছে। মিসরের আল ওয়াতানি ব্যাংক থেকে বেআইনিভাবে মুনাফা অর্জন করে ব্যাংকের নিয়ম লঙ্ঘন করেছেন তাঁরা।ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এরই মধ্যে হোসনি মোবারকের পাশাপাশি তাঁর দুই ছেলেও বিচারের অধীনে রয়েছেন। আগামী শনিবার তাঁদের বিরুদ্ধে রায় দেওয়া হবে। এর মধ্যে গামাল মোবারক ও আলা মোবারকের বিরুদ্ধে স্টক মার্কেটে এক চেটিয়া ফায়দা লোটার নতুন অভিযোগ আনা হয়।মিসরের উপবিচারমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সুইস ব্যাংকে দুই ভাইয়ের প্রায় ৩৪ কোটি ডলার রয়েছে। কর্মকর্তাদের অভিযোগ, এই অর্থের একটি বড় অংশ জমিয়েছেন হোসনি মোবারকের বড় ছেলে গামাল মোবারক। বাকি অর্থ জামান আলা।অভিযুক্ত বাকি সাতজনের মধ্যে দুজন মিসরের বিনিয়োগকারী ব্যাংক ইএফজি হার্মেসের বোর্ডের সদস্য ও যৌথ প্রধান নির্বাহী ছিলেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। তাঁরা জামিনে মুক্ত রয়েছেন।