মোবারকের পদত্যাগের দাবিতে কায়রোতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সব বাধা-নিষেধ উপেক্ষা করে শুক্রবার জুমার নামাজের পর মিসরের হাজার হাজার মানুষ কায়রো, আলেকজান্দ্রিয়া ও অন্যান্য শহরে বিক্ষোভে ফেটে পড়েন। এ ঘটনায় কায়রোতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ইট-পাটকেল ছোড়াছুড়ি এবং আলেকজান্দ্রিয়ায় বিক্ষোভকারীদের প্রতি পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে বলে জানা গেছে।প্রেসিডেন্ট হোসনি মোবারকের ৩০ বছরের শাসনের অবসান করাই হচ্ছে আন্দোলনকারীদের মূল দাবি। বিরোধীদলীয় নেতা এবং জাতিসংঘের সাবেক পারমাণু পর্যবেক্ষক মোহাম্মাদ আল-বারাদি শুক্রবার জুমার নামাজ পড়ার পর প্রতিবাদ মিছিলে অংশ নিতে চাইলে নিরাপত্তারক্ষীরা তাঁকে বাধা দেন। তিনি আন্দোলনে নেতৃত্ব দিতে রাজি আছেন বলেও জানা গেছে। উল্লেখ্য, এ পর্যন্ত মিসরে রাজনৈতিক সহিংসতায় সাতজন নিহত হয়েছেন। —আল-জাজিরা।