মোবারকের বিচারের স্থান পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিচারের স্থান নিরাপত্তাজনিত কারণে পরিবর্তন করা হয়েছে। খবর রয়টার্স।এর আগে কায়রো কনভেনশন সেন্টারে মোবারকের বিচার কার্যক্রম চালানোর কথা বলা হয়েছিল। তবে এখন তা পরিবর্তন করে পুলিশ একাডেমিতে স্থানান্তর করা হয়েছে।বিচারের স্থান পরিবর্তনের বিষয়ে আপিল আদালতের সভাপতি আবদেল আজিজ ওমর আজ রোববার বিবিসিকে বলেন, অন্য এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।মিসরের বার্তা সংস্থা মেনাকে দেশটির বিচারবিষয়ক সহকারী মন্ত্রী মোহাম্মদ মুনি বলেন, নতুন স্থান পুলিশ একাডেমির মিলনায়তনটি ৬০০ লোক ধারণক্ষমতাসম্পন্ন। এখানে বিচার শুরুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।৮৩ বছর বয়সী মোবারক গত এপ্রিল মাস থেকে মিসরের পর্যটন নগর শারম আল শেখের একটি হাসপাতালে আটক আছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও গত ফেব্রুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ রয়েছে।