মোবারকের বিরুদ্ধে অভিযোগ গঠন (ভিডিও)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই অভিযোগ গঠন করা হয়।১৬ মে মোবারক হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া শুরু হবে।পাঁচটি অভিযোগ: মোবারক হোসেনের বিরুদ্ধে গঠিত পাঁচটি অভিযোগ হলো: একাত্তরের ২৩ আগস্ট ৩৩ জন নিরস্ত্র মানুষকে বাছাই করে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেওয়া, ব্রাহ্মণবাড়িয়ার আনন্দময়ী কালীবাড়ি দখল ও আশুরঞ্জন দেবকে হত্যা, ছাতিয়ান গ্রামের আবদুল খালেককে অপহরণের পর হত্যা, খড়মপুর গ্রামের খাদেম হোসেনকে অপহরণ এবং খড়মপুর গ্রামের আবদুল মালেক ও আমিরপুর গ্রামের মো. সিরাজকে অপহরণের পর নির্যাতন চালিয়ে হত্যা।নির্দোষ দাবি মোবারকের: পাঁচটি অভিযোগ পড়ে শোনানোর পর ট্রাইব্যুনাল মোবারকের কাছে জানতে চান, তিনি দোষী, না নির্দোষ। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। পরে ট্রাইব্যুনাল সাক্ষ্য নেওয়ার তারিখ ধার্য করেন।মোবারক হোসেন বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। স্বাধীনতার পর তিনি জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের সদস্য (রুকন) ছিলেন। পরে তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। ১৬ বছর তিনি আখাউড়ার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নয়াদিল গ্রামে। গত বছরের ১৬ জুলাই তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয়।