মোমবাতির সংকট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেবী দুর্গা স্বপ্নে এসে বলেছেন, একজন নারীর যত সন্তান, দুর্গামন্দিরে তাঁকে তত মোমবাতি জ্বালাতে হবে। তবে কখন, কার স্বপ্নে দেবী এসেছেন, তা কেউ জানে না। কিন্তু গুজবে নাটোরের গুরুদাসপুরে হিন্দুসম্প্রদায়ের লোকজন মোমবাতি কিনতে দোকানে ছুটছে। ব্যবসায়ী প্রবীর কুণ্ডু বলেন, হঠাৎ মোমবাতির চাহিদা বেড়ে গেছে। গত সোমবার গুরুদাসপুর ও চাঁচকৈড় মন্দিরে শত শত নারীকে মোমবাতি জ্বালাতে দেখা গেছে। স্কুলশিক্ষক তাপস জানান, এবার প্রতিমা বিসর্জনকালে শাহজাদপুরে তিন ব্যক্তির মৃত্যুর ফলে আতঙ্ক ছড়ায়। এ সুযোগে কেউ এ ধরনের গুজব ছড়াতে পারে। গুরুদাসপুর প্রতিনিধি