মোমের কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিনা কাপুর মাটির মানুষ, মানে ভালো মানুষ কি না, তা ভালো বলতে পারবেন তাঁকে যাঁরা কাছ থেকে দেখেছেন। তবে কারিনা যে এখন মোমের মানুষ, এটা বলা যাবে নির্দ্বিধায়। নিশ্চয়ই আঁচ করেছেন? হ্যাঁ, গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের ব্ল্যাকপুলের মাদাম তুসো জাদুঘরে উন্মোচিত হলো কারিনার মোমের মূর্তি। নিজেকে মূর্তিরূপে দেখে কারিনা উচ্ছ্বসিত, ‘এটা আমার জন্য বিশেষ সম্মানের ব্যাপার। বিশেষ করে, বলিউডের তারকাদের মূর্তিগুলো নিয়ে বিশ্বব্যাপী প্রদর্শনীও হচ্ছে, ভারতীয় ছবির দুনিয়ার জন্য এটাও কম গর্বের বিষয় নয়। আর মূর্তিটা ঠিক আমার মতোই হয়েছে। অসাধারণ কাজ করেছেন তাঁরা।’ মাস চারেক সময় লেগেছে কারিনার মোমের মূর্তিটি তৈরি করতে। খরচ পড়েছে দেড় লাখ পাউন্ড। আইএএনএস।