মোরগ লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোরগ প্রতীক নিয়ে সাধারণ সদস্য পদপ্রার্থীদের মধ্যে ‘কাড়াকাড়ি’ পড়ে গেছে। বেশির ভাগ প্রার্থীই মনোনয়নপত্রে মোরগ প্রতীক চেয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক বলেছেন, বেশির ভাগ প্রার্থী মোরগ প্রতীক চাওয়ায় লটারি করে তা বরাদ্দ দেওয়া হবে। কয়েকজন প্রার্থী বলেছেন, যতগুলো প্রতীক বরাদ্দ আছে তার মধ্যে মোরগ প্রতীকটি সবচেয়ে পরিচিত। ব্যালট পেপার ও পোস্টারে মোরগের ছবি ভোটারদের বেশি নজর কাড়বে। মোরগের কাড়াকাড়ি দেখে ভোটাররাও রসিকতা করতে ছাড়ছেন না। কেউ কেউ বলছেন, ভোটের লড়াইয়ে নামার আগে প্রার্থীরা মোরগ প্রতীক নেওয়ার জন্য ‘মোরগ লড়াইয়ে’ নেমেছেন। ২৫ জুন উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি