মোরশেদুল ইসলামের চলচ্চিত্র নিয়ে উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোরশেদুল ইসলামের চলচ্চিত্র নিয়ে তিন দিনের উৎসব আয়োজন করেছে টাপুর টুপুর। এই সংগঠনের প্রধান নির্বাহী ওয়াহিদুল ইসলাম জানান, এই উৎসব অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে। এখানে দেখানো হবে মোরশেদুল ইসলাম পরিচালিত নয়টি চলচ্চিত্র:আগামী, প্রিয়তমেষু, চাকা, আমার বন্ধু রাশেদ, দীপু নাম্বার টু, দূরত্ব, শরৎ ’৭১, খেলাঘর ও দুখাই।মোরশেদুল ইসলাম বলেন, ‘আমি ১৪টি ছবি পরিচালনা করেছি। তার মধ্য থেকে নয়টি ছবি নিয়ে টাপুর টুপুর এই উৎসব করছে। এর আগে আমার এতগুলো ছবি নিয়ে আর কোনো উৎসব হয়নি। সেদিক থেকে উৎসবটি আমার জন্য গুরুত্বপূর্ণ।’আজ উৎসবের উদ্বোধন হবে বেলা সাড়ে তিনটায়।