মোরশেদের মামলায় মাহমুদুর রহমানের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আজ বুধবার একটি মানহানির মামলায় জামিন পেয়েছেন। আজ তাঁকে কারাগার থেকে আদালতে হাজির আদালতে হাজির করে এই মামলায় জামিনের আবেদন করা হয়। মহানগর হাকিম শাহদাত হোসেন তাঁর জামিন মঞ্জুর করেন।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ছোট ভাই চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম গত ৩০ মে মামলাটি করেন। মামলায় তিনি অভিযোগ করেন, গত ২৭ মে আমার দেশ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে আইন প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের ‘রাজাকার’ বলা হয়, এতে তাঁদের মানহানি হয়েছে।