মোশরেফা মিশু দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিক নেত্রী গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুকে খিলক্ষেত থানার একটি মামলায় দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার মহানগর হাকিম মুন্সি আবদুল মজিদ এ রিমান্ড মঞ্জুর করেন।শুনানির সময় অসুস্থ হয়ে পড়লে মিশুকে পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। কুড়িল বিশ্বরোড এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের ঘটনায় খিলক্ষেত থানায় এ মামলা দায়ের করা হয়। এর আগে মিশুকে কাফরুল থানার পুরোনো একটি মামলায় দুই দিনের রিমান্ডে নেয় কাফরুল থানা পুলিশ।গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হাতিরপুলের বাসা থেকে মিশুকে গ্রেপ্তার করে।