মোশরেফা মিশুর জামিন আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাফরুল থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় পোশাকশ্রমিক নেত্রী ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুর জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। আজ সোমবার মহানগর হাকিম এ ই এম ইসমাইল হোসেন জামিনের আবেদন নামঞ্জুর করেন। মিশুর আইনজীবীরা জামিনের আবেদন করলে মামলা দুটি তদন্তাধীন থাকায় আদালত তা নাকচ করে দেন। খিলক্ষেত থানার একটি মামলায় মোশরেফা মিশুর নামে দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়ে রয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।এর আগে কাফরুল থানার ওই দুটি মামলার একটিতে তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাঁকে ১৯ ডিসেম্বর আদালতে হাজির করা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পারিবারের অভিযোগ, রিমান্ডে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর শ্বাসকষ্ট ও কোমরে ব্যথা দেখা দিয়েছে।১২ ডিসেম্বর রাজধানীর কুড়িল এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় পরদিন রাতে হাতিরপুলের বাসা থেকে মোশরেফা মিশুকে গ্রেপ্তার করে পুলিশ।