মোশাররফ ও চঞ্চলের ‘প্রতিশোধ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী অভিনীত সর্বশেষ ধারাবাহিক নাটক ‘হাড়কিপটে’। সম্প্রতি তাঁরা দুজন নতুন আরেকটি ধারাবাহিকে অভিনয় করছেন। নতুন এ ধারাবাহিক নাটকটির নাম ‘প্রতিশোধ’। সম্প্রতি গাজীপুরের ভবানীপুর, পুবাইল ও উত্তরায় নাটকটির প্রথম লটের কাজ শেষ হয়েছে বলে জানা গেছে। ধারাবাহিকটি লিখেছেন মুজতবা সউদ। আর পরিচালক হচ্ছেন মাইনুল হাসান।মোশাররফ করিম এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘এ ধারাবাহিকে আমাদের চরিত্র দুটি একেবারেই আলাদা। এখানে আমি একজন চিকিত্সক, বলতে পারেন ভয়ংকর ও নিষ্ঠুর প্রকৃতির লোক। আমার কারণেই চঞ্চলের স্ত্রীর মৃত্যু হয়। তাই এক ধরনের মানসিক সমস্যাতেও ভুগতে হয়।’মোশাররফ করিম বলেন, ‘গল্পে যেভাবে পড়েছি, সবকিছু সেভাবে যদি তুলে আনা সম্ভব হয় তাহলে খুব ভালো মানের একটি নাটক হবে প্রতিশোধ।’নাটক প্রসঙ্গে অপর অভিনেতা চঞ্চল বলেন, ‘নাটকে আমাকে বন বিভাগের একজন কর্মকর্তা হিসেবে দেখানো হয়েছে। মোশাররফকে ভালো মানুষ বলেই জানি। কিন্তু আমার স্ত্রীর মৃত্যু মোশাররফ করিমের অন্য একটি রূপ সবার সামনে উন্মোচিত হবে। তবে যত দূর মনে হয়েছে পুরো গল্পটিই রহস্যে ভরা।’উল্লেখ্য, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী একসঙ্গে একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবিটির নাম ‘টেলিভিশন’। এ ছাড়া আলাদাভাবেও দুজন দুটি চলচ্চিত্রের কাজ করেছেন। এর একটি হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী ‘থার্ড পারসন সিংগুলার নাম্বার’ এবং অন্যটি গিয়াসউদ্দীন সেলিমের ‘মনপুরা’।