মোশাররফকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নেবে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারভেজ মোশাররফকে গ্রেপ্তার করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাহায্য নেবে পাকিস্তান। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। দ্য নেশন পত্রিকার অনলাইনে এ খবর ছাপা হয়েছে। রেহমান মালিক জানান, সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলকে অনুরোধ করবে পাকিস্তান সরকার। তিনি বলেন, ‘বেনজির ভুট্টোর প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে পাকিস্তান সরকার মোশাররফকে গ্রেপ্তার করতে চায়।’পাকিস্তানের আইন বিশেষজ্ঞ হাসমত হাবিব বলেন, ‘পরোয়ানা জারি হলে মোশাররফকে আটক ও তাঁকে পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অধিকার ইন্টারপোলের আছে।’২০০৮ সাল থেকে পারভেজ মোশাররফ লন্ডন ও দুবাইয়ে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর ইসলামাবাদের কাছে গুলি ও বোমা হামলায় বেনজির ভুট্টো নিহত হন।