মোশাররফকে লক্ষ্য করে জুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে লক্ষ্য করে জুতা ছুড়েছেন এক ব্যক্তি। তবে জুতাটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। আজ শুক্রবার সকালে সিন্ধু হাইকোর্ট থেকে মোশাররফ বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা পিটিআই জানায়, কয়েকটি মামলায় ১৫ দিনের আগাম জামিন নিয়ে আদালত ত্যাগ করার সময় জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। টেলিভিশনের ভিডিও চিত্রে দেখা যায়, ঘটনার সময় ৬৯ বছর বয়সী মোশাররফকে নিরাপত্তা কর্মী ও টেলিভিশন চ্যানেলের ক্যামেরাম্যানেরা ঘিরে ছিলেন। হঠাত্ ছুড়ে মারা একটি জুতা মোশাররফের কয়েক ফুট সামনে এসে পড়ে। ঘটনার পরপরই মোশাররফকে আদালত থেকে সরিয়ে নেন তাঁরা নিরাপত্তাকর্মীরা। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বা কাউকে এ ঘটনায় আটক করা গেছে কি না, তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি। ২০১১ সালে যুক্তরাজ্যে একটি সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় এক ব্যক্তি মোশাররফকে লক্ষ্য করে জুতা ছুড়তে চেয়েছিলেন। প্রায় চার বছর স্বেচ্ছায় নির্বাসনে থাকার পর সম্প্রতি দেশে ফেরেন পাকিস্তানের সাবেক এই স্বৈরশাসক।