মোসাদ্দেক হোসেনকে আমজাদের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট-সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেনকে সমর্থন দিয়েছেন রাজশাহীর প্রবীণ রাজনীতিবিদ সরদার আমজাদ হোসেন। গতকাল সোমবার বিকেলে ‘আমাদের রাজশাহী’ নামের একটি সংগঠনের আলোচনা সভায় তিনি এ সমর্থন জানান।সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নগরের একটি কমিউনিটি সেন্টারে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের উপদেষ্টা হিসেবে আলোচনা সভায় অংশ নেন সরদার আমজাদ। প্রধান অতিথির বক্তব্যে গতকাল সরদার আমজাদ হোসেন বলেন, ‘আমার মনে আজ এ আস্থা জন্মেছে, রাজশাহীর মানুষ একটি পরিবর্তন চাচ্ছে। আর এই পরিবর্তন বুলবুলের (মোসাদ্দেক হোসেন) মাধ্যমেই সম্ভব।’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আমাদের রাজশাহীর উপদেষ্টা আলতাফ হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রফিকুল ইসলাম, রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি মোজাম্মেল হক, রাজশাহী ড্যাবের সভাপতি ওয়াসিম হোসেন প্রমুখ।