মোহাজেরাবাদ উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৯তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বালিকা কাবাডিতে শ্রীমঙ্গলের মোহাজেরাবাদ উচ্চবিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শ্রীমঙ্গল মোহাজেরাবাদ উচ্চবিদ্যালয় ১১-৮ পয়েন্টে মৌলভীবাজার সদরের হাফিজা খাতুন উচ্চবিদ্যালয়কে পরাজিত করে শিরোপা লাভ করে। মোহাজেরাবাদ উচ্চবিদ্যালয় দলে ছিল সালমা আক্তার, আফরিনা আক্তার, মনোয়ারা আক্তার, রীমা আক্তার মনি, রাজিয়া আক্তার, কামরুন নাহার, রীনা আক্তার, আছমা আক্তার, মোমেনা আক্তার, শ্যামলী রাজবল্লভ, মাহমুদা আক্তার ও দোলনা আক্তার। মোহাজেরাবাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাছান টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন।